Showing posts with label pollution. Show all posts
Showing posts with label pollution. Show all posts

Tuesday, June 21, 2011

একরাশ কালো কালো ধোঁয়া

                       নির্ঝর চক্রবর্তী

একরাশ কালো কালো ধোঁয়া I
কল কারখানা থেকে  উড়ে উড়ে
                     ভেসে যাওয়া,
একরাশ কালো কালো ধোঁয়া I

চোখ কান মুখ বুজে
জামা প্যান্ট শার্ট গুঁজে
অফিসের পথে হেঁটে যাওয়া,
একরাশ কালো কালো ধোঁয়া I

নগরের সভ্যতা আমাদের গৌরব
ধোঁয়াসার অনন্য অদ্ভূত সৌরভ
কোথায় হারিয়ে গেল শাল শিশু মহুয়া,
চারিদিকে একরাশ কালো কালো ধোঁয়া I